আজমিরীগঞ্জ উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভায় বিভাগীয় […]

আরো পড়ুন

একাত্তরের এইদিনে লাশের স্তুপ পড়েছিল লাখাইয়ের কৃষ্ণপুরে

বদরুল আলম ॥ একাত্তরের ১৮ সেপ্টেম্বর। রাতের অন্ধকার শেষে সবেমাত্র পূর্ব দিগন্তে সূর্য উকি দিয়েছে। কৃষ্ণপুর গ্রামের সবাই প্রস্তুতি নিচ্ছিলেন দৈনন্দিন কর্মকান্ডের। ঠিক তখনই হানা দেয় পাকিস্তানী সেনারা। ১৩১ জনকে ব্রাশফায়ারে হত্যা করে। সেদিন লাশের স্তুপ পড়েছিল কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে। সেই ভয়াল স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন মারা যাওয়ার ভান করে বেঁচে থাকা কয়েকজন। লাখাই […]

আরো পড়ুন

চুনারুঘাটে অবৈধভাবে কীটনাশক বিক্রি রোধে প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অনুমতি ছাড়া কীটনাশক বিক্রি প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গণেশপুর বাজারে ও পাইকপাড়া বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার। অভিযানে অনুমতি ছাড়া মুদি দোকানে কীটনাশক বিক্রি করায় আলাই মিয়ার দোকান থেকে প্রায় ১০ বস্তা সার, ১৮ কেজি ম্যাগনেশিয়াম ও ৪ কেজি বালাইনাশক জব্দ […]

আরো পড়ুন

চুনারুঘাটে পেঁয়াজের অতিরিক্ত মূল্য,৩২ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। অভিযানে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট […]

আরো পড়ুন

চুনারুঘাটে গাছে ‘মুখের চিহ্ন’ চলছে পূজা, জমছে টাকাও

আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটের চান্দপুর চা বাগানে একটি কদম গাছে মানুষের ‘মুখের চিহ্ন’ এলাকায় কৌতুহলের জন্ম দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী কিছু মানুষ দেবতাতুল্য করে গাছটিকে পূজো করছেন। টাকা দিতেও শুরু করেছেন অনেকে। দুইদিন ধরে এমন কান্ড চলছে বাগানের বাসিন্দা সুবাশ সরদারের বাড়িতে। পূজোর দায়িত্ব পালন করছেন তার স্ত্রী স্বপ্না মহালী। একজন শ্রীকৃষ্ণকে স্বপ্নে […]

আরো পড়ুন

শায়েস্তাগঞ্জে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় করায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। অভিযানে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি ও সঠিক মূল্য তালিকা না রাখার অপরাধে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ […]

আরো পড়ুন

নবীগঞ্জে করোনায় মারা গেছেন এলজিইডি কর্মকর্তার পিতা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের উপ সহকারী কর্মকর্তা দিলীপ কুমার দাশের পিতা গণেন্দ্র লাল দাশ (৮৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, গনেন্দ্র লাল দাশ বেশ কয়েকদিন শ্বাসকষ্টে ভুগলে গত রবিবার কোভিড-১৯ পরীক্ষার […]

আরো পড়ুন

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আমির উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ওসমানী রোডস্থ একটি রড সিমেন্টের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, আমির উদ্দিন রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে […]

আরো পড়ুন

পেয়াজের মূল্য নিয়ন্ত্রণে মাধবপুরে মাঠে প্রশাসন

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পেঁয়াজের বাড়তি মূল্য আদায় করায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার তেলিয়াপাড়া ও জগদীশপুর বাজারে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাসনূভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আয়েশা আক্তার। অভিযানে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রয় ও নোংরা পরিবেশে […]

আরো পড়ুন

বাহুবলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে সড়ক দূর্ঘটনায় আব্দুল হামিদ (৪০) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার চলিতাআব্দা নামকস্থানে রাস্তা পারাপারের সময় আব্দুল হামিদকে একটি গাড়ি চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বাহুবল থানা পুলিশ লাশের […]

আরো পড়ুন