হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের উপকারভোগীরা পেলেন নয় লক্ষাধিক টাকার চেক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ৯ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার। হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা এ সময় […]

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির কার্যকরী ও উপদেষ্টা মন্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর কার্যকরী ও উপদেষ্টা মন্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় একটি পার্কে সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ আছকির এর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২২ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সিদ্বান্ত গ্রহণ […]

আরো পড়ুন

ঘুষ বাণিজ্যে শায়েস্তাগঞ্জ থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার ॥ ঘুষ নিয়ে আটক ব্যক্তিকে হাজত থেকে ছেড়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেনকে অপসারণ করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা গতকাল শনিবার তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করেন। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন দৈনিক খোয়াইকে জানিয়েছেন, […]

আরো পড়ুন

তথ্য বাতায়নে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ ডিজিটাল বাংলাদেশের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি জেলার তথ্য দিয়ে জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট তৈরি করেছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজে লাগাবেন নাগরিকেরা। কিন্তু নবীগঞ্জ উপজেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে সঠিক তথ্য মিলছে না। এটি করা হচ্ছে না হালনাগাদ। এতে নাগরিকেরা বিভ্রান্ত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা […]

আরো পড়ুন

বুল্লা ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এক ডজন, আলোচনায় দু’জন

বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ ২২টি বিচ্ছিন্ন গ্রাম নিয়ে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন। শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত এই এলাকায় রয়েছে ছোট-বড় নানা সমস্যা। শিল্প-বর্জ্যে দূষিত সুতাং নদীও এখন বাসিন্দাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জনগণের এমন দুর্ভোগ নিরসনে অনেকটা নিরব ভূমিকায় স্থানীয় নেতৃবৃন্দ। তবে এরই মাঝে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দেয়ায় আটঘাট বেঁধে […]

আরো পড়ুন

হবিগঞ্জকে মডেল জেলা করতে প্রবাসীদের আন্তরিকতা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর কৃষি বিশ্ববিদ্যালয় আইন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনন্য উপহার দিয়েছেন। মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাস হলে সেখানে ৫শ বেডের একটি হাসপাতাল হবে। ফলে হবিগঞ্জের সবার চিকিৎসা সেবা নিশ্চিত হবে। সরকারের কাছ থেকে হবিগঞ্জবাসীর জন্য নিয়ে আসা এই বড় প্রকল্পগুলোর মাধ্যমে বদলে যাবে হবিগঞ্জ। হবিগঞ্জকে […]

আরো পড়ুন

মাধবপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জুয়েল চৌধুরী ॥ মাধবপুরে পুকুর থেকে আরমান আহমেদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার উত্তর বরাক গ্রামের মনির হোসেনের ছেলে ও একটি কিন্ডার গার্টেনের ছাত্র। এনিয়ে পুলিশ তদন্তে নেমেছে। জানা গেছে, গত শুক্রবার দুপুরে আরমানের মা তাকে বাড়িতে রেখে বিস্কুট কিনে আনতে পাশের দোকানে গিয়েছিলেন। ফিরে আসার পর থেকে আর ছেলেকে […]

আরো পড়ুন

নবীগঞ্জে অজ্ঞাত পরিচয় বাক প্রতিবন্ধী কিশোরীকে সেফ হোমে পাঠানো হবে

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের রাস্তায় অজ্ঞাত পরিচয় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা সমাজ সেবা কার্যালয় ও পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত মেয়েটিকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা যায়, গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খালেদ হাসান দুলনসহ দুইজন দুর্গাপুর বাজার থেকে হুসেনপুরে যাচ্ছিলেন। পথে […]

আরো পড়ুন

আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজার পরিদর্শনে এমপি আব্দুল মজিদ খান

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ আগুনে পুড়ে যাওয়া আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজার পরিদর্শন করেছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। গতকাল শনিবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, দোকান মালিকদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি। আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ […]

আরো পড়ুন

চুনারুঘাটে অগ্নিকান্ডে নারী ইউপি সদস্য নিঃস্ব

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়ন পরিষদের নারী সদস্য চা শ্রমিক নেত্রী বিজলা কানুর ঘরে আগুন লেগে সকল মালামাল পুড়ে ছাই গয়ে গেছে। গতকাল শনিবার ভোররাতে আমু চা বাগানস্থ বাড়িটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য বিজলা কানুর ঘরে ভোররাত ৫টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে মুহুর্তেই সারা […]

আরো পড়ুন