বাহুবলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিয়ম সভা

ফয়সল আহমেদ চৌধুরী, বাহুবল থেকে ॥ বাহুবলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকগণের এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় বাহুবল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ […]

আরো পড়ুন

জেলা পরিষদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে পুরোদমে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছ তারা প্রতীক বরাদ্দ পান। আব্দুল্লাহ সরদার (হাতি), জালাল উদ্দিন রুমী (তালা), আব্দুল ওয়াহেদ (টিউবওয়েল) ও আব্দুল মালেক মাদানী (সিএনজি) প্রতীক পেয়েছেন। রাতে এসব তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন […]

আরো পড়ুন

শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪৮টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৪ থেকে ১৭ অক্টোবর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। এ কার্যক্রমের মাধ্যমে ৬ থেকে ১২ মাসের ৯৮২ জন শিশুকে নীল রংঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৮৩১১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া হবে। […]

আরো পড়ুন

কুশিয়ারায় কিশোর নিখোঁজ

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে রতীশ চন্দ্র দাস (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রতীশ বদলপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বগিরত চন্দ্র দাসের ছেলে। বদলপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুরেশ চন্দ্র দাস দৈনিক খোয়াইকে […]

আরো পড়ুন

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়েছে ১৮ অস্বচ্ছল পরিবার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১৮টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর। দারিদ্র্যসীমার নিচে বাস করা এসব পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া নতুন পাকা ঘর পেয়ে মহাখুশি। তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। গত বুধবার বিকেলে উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী উপকারভোগী ছালেহার বাড়ি পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক […]

আরো পড়ুন

চুনারুঘাটে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে এ দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার গরম ছড়ি এলাকার শফিক মিয়ার ছেলে শাকীল আহমেদ (২২) ও একই এলাকার রেজাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

আরো পড়ুন

চুনারুঘাটে ২৬টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস, দুইজনকে কারাদন্ড

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দ্বারাগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহার করা ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ফুট পাইপ পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল গতকাল রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চুনারুঘাট […]

আরো পড়ুন

বাহুবলে বাস-জিপের সংঘর্ষে দুই শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধাসহ দুই শ্রমিক মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শেষপ্রান্ত বাহুবল উপজেলার শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের সানাই কর্মকারের ছেলে সঞ্জীপ কর্মকার (৩৮) ও বাহুবলের ফয়জাবাদ চা বাগানের অঞ্জলী ওড়াং (৭০)। জানা গেছে, লেবুবাহী একটি […]

আরো পড়ুন

আজমিরীগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৫ মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খান ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে অভিযান চালিয়ে মোতাহের মিয়া (৪২), একই গ্রামের সাজিজুর (৩৮), দক্ষিণ আটপাড়া গ্রামের সেকুল মিয়া (২৮), মধ্যপাড়া গ্রামের […]

আরো পড়ুন

হবিগঞ্জে আরো ৩ জনের করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আরো ৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৭৬১ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫ ও সুস্থ হয়েছেন ১৩৩৪ জন। গতকাল রবিবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের সকলেই হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। জেলা স্বাস্থ্য […]

আরো পড়ুন