খোয়াই নদীর পানিতে লোকালয় ও ফসল প্লাবিত

স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির ফলে খোয়াই নদীতে পানি বাড়ছে। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও জালালাবাদসহ ৫টি স্থানে বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকছে। জানা গেছে, গতকাল বুধবার ভোর থেকে ৫টি স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে থাকায় কয়েকশ’ হেক্টর সব্জি জমি প্লাবিত হয়েছে। জেলা শহরের নিম্নাঞ্চলে অবস্থিত বাসাবাড়িও […]

আরো পড়ুন

‘ছাত্রলীগ ক্যাডার’ পরিচয় দেওয়া সমাজসেবা কর্মকর্তা উধাও

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ও দেশ ছাড়ার পর থেকে ‘ছাত্রলীগ ক্যাডার’ দাবি করা মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী কর্মস্থলে আসছেন না। ১৬ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত বলে জানা গেছে। এলাকাবাসী জানান, মোঃ আশরাফ আলী নিজেকে ‘ছাত্রলীগের সাবেক নেতা ও সংগঠনের ক্যাডার’ দাবি করতেন। সহকর্মীদের কেউ তাঁর […]

আরো পড়ুন

চাচার সাথে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় নবীউর রহমান স্বপন (২৮) নামে এক যুবককে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছেÑ হত্যাকারীরা নিহত যুবকের নিকটাত্মীয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবীউর রহমান স্বপন ওই গ্রামে ফুল মিয়ার ছেলে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে হবিগঞ্জ […]

আরো পড়ুন

লাখাইয়ে আমন চাষীদের কপালে চিন্তার ভাজ

মোঃ বাহার উদ্দিন, লাখাই থেকে ॥ লাগাতার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লাখাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনের জন্য প্রস্তুত করা বীজতলা ও আবাদ করা জমির সাত হেক্টর পানিতে নিমজ্জিত। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পাঁচ হেক্টর সদ্য রোপণ করা রোপা আমনের জমি ও ২ হেক্টর বীজতলা সাথে কিছু সব্জির জমিও প্লাবিত হয়েছে। এদিকে, […]

আরো পড়ুন

হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বদলী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেনকে বদলী করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনিসহ এগারোজন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলী করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন রংপুর রেজ্ঞ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হলেন। ২৫তম বিসিএসের কর্মকর্তা আক্তার হোসেন হবিগঞ্জে […]

আরো পড়ুন

সদর হাসপাতালের ৩ ‘দালাল’ সেনাবাহিনীর হাতে আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তিন ‘দালাল’ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সেনাবাহিনীর একটি দল হাসপাতাল থেকে তাঁদের আটক করে। তাঁরা হলেনÑ হবিগঞ্জ শহরে অনন্তপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক, নূর মিয়া ও কল্লোল দেব। সদর মডেল থানা পুলিশ তাঁদের ৫৪ ধারায় অর্থাৎ সন্দেহভাজন হিসেবে জেলা কারাগারে পাঠিয়েছে। […]

আরো পড়ুন

আওয়ামী লীগের হামলায় মোস্তাক নিহতের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাক আহমেদ নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার মামলাটি এফআইআরভুক্ত হয়েছে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম খোয়াইকে জানান। আগের দিন হবিগঞ্জ শহরে উমেদনগর এলাকার লুৎফুর রহমানের ছেলে বাদী হয়ে থানায় এজাহার দিয়েছিলেন। মামলায় এজাহারনামীয় আসামীদের মধ্যে রয়েছেনÑ সাবেক […]

আরো পড়ুন

আজমিরীগঞ্জে আমনের আবাদ হুমকিতে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করায় রোপা আমন আবাদের ৫৭ হেক্টর বীজতলা তলিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পানি বাড়ছে; এজন্য কৃষকের কপালে চিন্তার ভাজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খোয়াইকে জানায়, কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানি নদীর বাঁধ উপচে হাওরে প্রবেশ করছে। গতকাল বুধবার […]

আরো পড়ুন

মাধবপুরে বানের পানিতে ভাসছে খামারের মাছ

আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজানের পানিতে মাধবপুরে সোনাই নদীর তীরবর্তী মাঠে রোপা আমন ও সব্জি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য খামারের মাছও বানের জলে ভেসে যাচ্ছে। গতকাল বুধবার সকালে জগদীশপুর তেমুনিয়া এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সায়হাম গ্রুপের […]

আরো পড়ুন

হবিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে প্রভাংশু সোম মহান’র যোগদান

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে যোগ দিয়েছেন। তিনি গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌরভবনে উপস্থিত হলে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে পৌর প্রশাসক পৌরসভার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সকলের সঙ্গে পরিচিত হয়েছেন। প্রথম সভায় তিনি বলেন,‘বাংলাদেশ তারুণ্যের শক্তিতে বলীয়ান। তরুণদের আশা-আকাক্সক্ষার কথা […]

আরো পড়ুন