হবিগঞ্জ জেলা যুবদলের সতর্কীকরণ বিবৃতি

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর বর্তমান পরিস্থিতিতে যুবদলের নেতাকর্মীদের কোনো প্রকার দখল, বিশৃংখলা ও সংগঠন বিরোধী কর্মকান্ড বরদাস্ত করা হবে না মর্মে হুশিয়ারী প্রদান করেছেন হবিগঞ্জ জেলা যুবদল নেতৃবৃন্দ। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা যুবদলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মত এই সিদ্ধান্তে যুবদল নেতৃবৃন্দ বলেন- ২০২৩ সালের ২৮ আগষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক […]

আরো পড়ুন

জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার আলী ইদ্রিস হাইস্কুলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যের প্রথমে জুলাই-আগস্ট মাসে শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শহীদ বীর ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা জানান। তিনি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ […]

আরো পড়ুন

গ্যাস-বিদ্যুতে অপ্রয়োজনীয় চুক্তির মেয়াদ বাড়বে না

স্টাফ রিপোর্টার ॥ গ্যাস-বিদ্যুতের দাম সহসাই বাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের (বিইআরসি) নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ। গতকাল সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে আসছিলো এ বিষয়ে বর্তমান সরকারের ভিন্ন চিন্তা আছে কি না? জানতে […]

আরো পড়ুন

খোয়াই নদীতে ২০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের আশা

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই ও পুরাতন খোয়াই নদীর বাতিল হয়ে যাওয়া দুই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের (বিইআরসি) নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে ‘খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতার কারণ ও করণীয়’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খোয়াই নদীর প্রসঙ্গ টানেন। এ […]

আরো পড়ুন

টাউন হলে যুক্ত হল সাইফুর রহমানের নাম

স্টাফ রিপোর্টার ॥ ২০০৬ সালে হবিগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম আধুনিকায়নের পর এর নামকরণ করা হয়েছিল বিএনপি সরকারের প্রাক্তণ অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে। পরে আওয়ামী লীগের কিছু লোক সাইনবোর্ড থেকে তাঁর নাম মুছে দেয়। সাইন বোর্ডে লেখা ‘এম সাইফুর রহমান টাউন হল’ থেকে সামনের দিকের এম সাইফুর রহমান মুছে দিয়ে শুধু ‘টাউন হল’ শব্দ দু’টি রাখা […]

আরো পড়ুন

ঘরে ফিরছেন বন্যার্তরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ছয় উপজেলায় ১৫ হাজার ৭৮৫টি পরিবারের ৬৩ হাজার ৮৪০ জন লোক এখনও পানিবন্দি। চারটি বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা লোকসংখ্যা নারী-শিশুসহ সাত শতাধিক। বন্যায় জেলা প্রশাসন ১২৫টি সরকারি প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা করে। সেখানে সহশ্রাধিক লোক আশ্রয় নিলেও পানির বড় ধাক্কা চলে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন। বন্যা কবলিত উপজেলাগুলো হল হবিগঞ্জ […]

আরো পড়ুন

খাদ্যপণ্য নিয়ে বন্যা কবলিতদের পাশে স্বেচ্ছাসেবী ও ছাত্রছাত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হবিগঞ্জে বন্যা কবলিত লোকদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। গতকালও দিনভর জেলা এবং জেলার বাইরে বিভিন্ন স্থানে তাঁদের ত্রাণ বিতরণের খবর পাওয়া গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রছাত্রীরা বন্যা কবলিতদের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, চিনি, চিড়া ও খাবার স্যালাইনসহ নানা পণ্য বিতরণ করছে। বানবাসী মানুষ এসব […]

আরো পড়ুন

নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় নদীতে ভাসমান থাকা অনিক (২০) নামে এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার জলসুখা ইউনিয়নে কুদালিয়া নদীর ঝালহাটি সংলগ্ন তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। অনিক একই ইউনিয়নে ইছবপুর গ্রামের হাফিজুর রহমান মতি মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মতি মিয়া ও তাঁর ছেলে অনিক হাওর থেকে মাটি […]

আরো পড়ুন

গ্রীষ্মকালীন শিমের সাথে বরবটি-চিচিঙ্গা চাষে সফলতা

মোঃ মামুন চৌধুরী ॥ মোঃ সমুজ আলী ও মোঃ সনজব আলী দুই ভাই। বাহুবলের ভুলকোট গ্রামে প্রায় ৩৬ শতক জমিতে গ্রীষ্মকালীন শিম চাষ করেছেন তাঁরা। শিমের ফলন ভালো হয়েছে। একই জমিতে বরবটি ও চিচিঙ্গাও চাষ হয়। সরেজমিনে দেখা যায়, দুই ভাই মিলে শিম ক্ষেতে কঠোর পরিশ্রম করছেন। গাছ থেকে শিম সংগ্রহ করে প্রস্তুত করছেন বিক্রির […]

আরো পড়ুন

জনপ্রতিনিধির ‘তদবিরে’ এলজিইডির পাকা রাস্তায় অরক্ষিত শহর রক্ষা বাঁধ

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই ও কালনী নদীর বাঁধে অপরিকল্পিত পাকা রাস্তা নির্মাণ করায় প্রতি বর্ষা মৌসুমেই হবিগঞ্জ শহর বন্যা কবলিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এসব রাস্তা বাঁধের মেরামত কাজেও বাঁধা। খোঁজ নিয়ে জানা গেছে, শহর প্রতিরক্ষা বাঁধ উুঁচ করতে গেলেই একুশ কোটি টাকার রাস্তা মাটিচাপা পড়বে। এর দায় জনপ্রতিনিধিদের উপর দিতে চাচ্ছে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান […]

আরো পড়ুন