জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামছে ধীরগতিতে

স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা ভারতীয় ঢল বন্ধ হওয়ায় হবিগঞ্জে নদনদী ও লোকালয়ের পানি নামতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন লোকালয়ের পানি ধীর গতিতে নামছে। আর বন্যায় বেশকিছু কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার খোয়াই নদীতে চুনারুঘাটের বাল্লা পয়েন্ট ব্যতিত অন্যসব পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। বাল্লার পানি এখনও বিপদসীমার ৪৪ সেন্টিমিটার […]

আরো পড়ুন

জন্মাষ্টমীর র‌্যালি স্থগিত, ব্যয়ের টাকায় সহায়তা পাবে বন্যার্তরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা স্থগিত ঘোষণা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শোভাযাত্রায় যে অর্থ ব্যয় হওয়ার কথা তা দিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নীরু গতকাল শনিবার রাতে খোয়াইকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি বিবেচনায় […]

আরো পড়ুন

গণমাধ্যমে হামলা করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি

স্টাফ রিপোর্টার ॥ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হবিগঞ্জের সাংবাদিক নেতারা। হামলার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তাঁরা এই দাবি জানান। দেশের অন্যতম ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা এসে মানববন্ধনে যোগ দিয়েছেন। মানববন্ধনের শুরুতেই […]

আরো পড়ুন

হবিগঞ্জের হামজা বাংলাদেশের হয়ে খেলবেন

স্টাফ রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হবিগঞ্জের হামজা চৌধুরী বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন গত জুন মাসে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে তাঁর পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেক আগেই। কিন্তু লেস্টার সিটির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি পাসপোর্টটি গ্রহণ করতে পারছিলেন না হামজা। অবশেষে গত শুক্রবার হামজার পক্ষে পাসপোর্টটি গ্রহণ […]

আরো পড়ুন

ক্ষমতায় না থেকেও জনতার পাশে আছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বিএনপি। ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিএনপি […]

আরো পড়ুন

খোয়াই নদীতে পানি কমায় রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বন্যার পানিতে রেলসেতু ডুবে গিয়ে সিলেটে অঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা একপ্রেস বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ জংশনে আসে। পরে সিলেট স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭টায়। রাতে শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ খোয়াইকে এ […]

আরো পড়ুন

শসা চাষে লাখপতি বাহুবলের মাউলা

মোঃ মামুন চৌধুরী ॥ ব্র্যাক সিডের হাইব্রিড থাইল্যান্ড-১ জাতের শসা চাষে চমক দেখালেন কৃষক মোঃ মাউলা মিয়া। বাহুবল উপজেলায় পূর্ব শিমুলিয়াম গ্রামে এই জাতের শসা চাষ করে সাড়া ফেলেছেন তিনি। বর্ষাকালে এ জাতের শসা চাষে তিনি ব্যবহার করেছেন মালচিং পদ্ধতি ও জৈব বালাইনাশক। প্রায় ৩০ শতক জমিতে ১০ হাজার টাকা ব্যয় করে এ পর্যন্ত তিনি […]

আরো পড়ুন

তারেক রহমানের নির্দেশনায় জেলা যুবদলের ত্রাণ বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভারতীয় পানির আগ্রাসনে প্লাবিত বন্যার্তদের মাঝে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার ১নং লোকড়া ও ২নং রিচি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল […]

আরো পড়ুন

গুলিতে ৯ নিহতের মামলার আসামীদের চিনেন না বাদী

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী কারা তা নিজেই জানেন না মামলার বাদী। যদিও নিহত অন্য আটজনের পরিবারের সম্মতি নিয়ে তিনি মামলাটি দায়ের করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। স্থানীয়রা জানতেন আন্দোলনকারী আটজনের মৃত্যু হয় ‘পুলিশের গুলিতে’। অথচ মামলায় কোন পুলিশ সদস্যকে আসামীভুক্ত না করায় এনিয়ে সর্বত্র […]

আরো পড়ুন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, ব্যবস্থা নিবেন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সামনে উত্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জ সার্কিট হাউজে উপদেষ্টার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠক চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ অভিযোগ উত্থাপন করে। ছাত্ররা দাবি করেন “বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ড. মোঃ আবদুল বাসেতের নিয়োগ প্রক্রিয়া অবৈধ। তিনি দুর্নীতিবাজ; নিয়োগ […]

আরো পড়ুন