আজমিরীগঞ্জে আমনের আবাদ হুমকিতে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করায় রোপা আমন আবাদের ৫৭ হেক্টর বীজতলা তলিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পানি বাড়ছে; এজন্য কৃষকের কপালে চিন্তার ভাজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খোয়াইকে জানায়, কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানি নদীর বাঁধ উপচে হাওরে প্রবেশ করছে। গতকাল বুধবার […]

আরো পড়ুন

মাধবপুরে বানের পানিতে ভাসছে খামারের মাছ

আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজানের পানিতে মাধবপুরে সোনাই নদীর তীরবর্তী মাঠে রোপা আমন ও সব্জি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য খামারের মাছও বানের জলে ভেসে যাচ্ছে। গতকাল বুধবার সকালে জগদীশপুর তেমুনিয়া এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সায়হাম গ্রুপের […]

আরো পড়ুন

হবিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে প্রভাংশু সোম মহান’র যোগদান

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে যোগ দিয়েছেন। তিনি গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌরভবনে উপস্থিত হলে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে পৌর প্রশাসক পৌরসভার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সকলের সঙ্গে পরিচিত হয়েছেন। প্রথম সভায় তিনি বলেন,‘বাংলাদেশ তারুণ্যের শক্তিতে বলীয়ান। তরুণদের আশা-আকাক্সক্ষার কথা […]

আরো পড়ুন

চুনারুঘাটে রাত জেগে বাঁধ পাহাড়ায় বন্যা কবলিতরা

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট থেকে ॥ ভারতীয় পাহাড়ি ঢল ও দেশে চলমান বর্ষণের পানিতে চুনারুঘাটের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। শেষ […]

আরো পড়ুন

খোয়াই নদীর গর্জনে শায়েস্তাগঞ্জে আতঙ্ক

মোঃ মামুন চৌধুরী ॥ টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে। ফলে গতকাল বুধবার রাত পর্যন্ত খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। গত মঙ্গলবার রাত গভীর হওয়ার সাথে শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা, চরনূর আহাম্মদ, লেঞ্জাপাড়া, কলিমনগর, আলাপুরসহ কয়েকটি স্থানে বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কগ্রস্ত লোকজন বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু নদীতে পানির স্রোত ও শব্দে লোকজন […]

আরো পড়ুন

বাহুবলে বাস খাদে পড়ে ত্রিশ যাত্রী আহত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার মুগকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, বর্ষণ চলাকালে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মুগকান্দি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ঢালে পড়ে যায়। বাসটিতে […]

আরো পড়ুন

নদীতে নিখোঁজ শামসুলের পরিবারে শোকের মাতম

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় ৩৬ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ শামসুল হকের (৪০) সন্ধান মিলেনি। গতকাল বুধবার রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা খোয়াইকে জানান। গত মঙ্গলবার সকাল ১০টায় শামসুল হক খোয়াই নদীর উজান থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। ভেসে […]

আরো পড়ুন

বিদায়ী জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা’র সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর […]

আরো পড়ুন

মায়ের জন্য মাছ আনতে গিয়ে লাশ হয়ে ফিরল আশরাফুল

বদরুল আলম ॥ ‘পাড়ার মানুষ কয় কেল্লাইগ্যা পোলারে মিছিলে ফাডাইছলায়? আমি তাঁরারে কইয়্যা দিছি আমার পোলা শহীদ অইছে’ কথা দুটি উচ্চারণ শেষে কান্নায় ভেঙে পড়েন মাহমুদা বেগম। চিৎকার শোনে পাড়ার কয়েকজন এগিয়ে এলে তিনি মৃত ছেলের কাপড়চোপড় হাতে নিয়ে বিলাপ করতে থাকেন। জরাজীর্ণ ঘরের মেঝেতে দুই হাত ছাপড়িয়ে বলতে থাকেন ‘যাওয়ার সময় কইয়্যা গেছে রাইতে […]

আরো পড়ুন

আজিমরীগঞ্জে অতিরিক্ত টাকা না পেলে কাজ করেন না কর্মকর্তারা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। তারা সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা না পেলে মানুষের কাজ করে দেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ। স্থানীয়রা জানান, কর্মকর্তারা খাজনা আদায়ের ক্ষেত্রে অনেকগুণ বেশি টাকা নিয়ে সেবাগ্রহীতাকে রসিদ দিচ্ছেন সরকার নির্ধারিত টাকার পরিমাণ উল্লেখ করে। জামাল উদ্দিন নামে একজন জানান, […]

আরো পড়ুন