কালিয়ারভাঙ্গায় দুপক্ষে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত দশজন আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রব চাঁন, নার্গিস, রিমা, সুফি মিয়া এবং ওয়াহাব মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, কালিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দা একটি মেয়েকে উত্যক্তের ঘটনায় দুপক্ষে সংঘর্ষ হয়েছে।

আরো পড়ুন

আজমিরীগঞ্জে মাছ ধরতে দিতে হয় চাঁদা

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নামে নদীতে মাছ আহরণে যাওয়া জেলেদের নিকট থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। এ উপজেলার কালনী-কুশিয়ারা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের অভিযোগ মাসিক চাঁদা না দিলে পুলিশ জাল আটক করে নিয়ে যায়; পরে জাল ছাড়িয়ে আনার জন্য গুণতে হয় চাঁদার পরিমাণ থেকেও বড় অংকের […]

আরো পড়ুন

পুলিশ সুপারের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) সরকারি ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল হবিগঞ্জ পৌরসভার দুইজন কাউন্সিলরসহ তিনজনের কাছে এই নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার পর নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি জানা যায়। বিষয়টি পুলিশ সুপার এসএম মুরাদ আলি বুঝতে পারার পর তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে […]

আরো পড়ুন

জি কে গউছ ফের কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত বুধবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে […]

আরো পড়ুন

সাবেক চেয়ারম্যান মুখলিছ ফের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় নূরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার সুরাবই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল খোয়াইকে জানান, সাবেক এ চেয়ারম্যান এনআই অ্যাক্টের তিনটি মামলায় আদালত থেকে সাজার আদেশপ্রাপ্ত। তার নামে আরও কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় […]

আরো পড়ুন

শায়েস্তাগঞ্জে স্প্রে পার্টির তান্ডব থামছেই না

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে ‘স্প্রে পার্টি’। একের পর এক বাসায় চেতনানাশক স্প্রে করে হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র। রাত জেগে পাহারা দিয়েও রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ; গেল এক মাসে পৌর এলাকার দক্ষিণ লেঞ্জাপাড়া, মহলুল সুনাম, শাহবাজপুরসহ বিভিন্ন পাড়ায় এমন ঘটনা ঘটেছে প্রায় ১২টি। বেশকিছু মানুষ দুর্বৃত্তদের স্প্রে […]

আরো পড়ুন

পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৪৫ বছর বয়সী শংকর দাস সদর উপজেলার পাইল গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শংকর দাস সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন। এ সময় দ্রতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় তিনি আহত হন। […]

আরো পড়ুন

এক বছরের সাজা থেকে বাঁচতে আট বছর ফকিরের ছদ্মবেশ

স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলায় ২০১৫ সালে এক বছরের সাজার আদেশপ্রাপ্ত হন খোকন মিয়া (৪৫)। এই সাজা এড়াতে ফকিরের ছদ্মবেশে বিভিন্ন মাজারে ঘুরে বেড়িয়েছেন দীর্ঘ আট বছর। তবে শেষ রক্ষা হয়নি খোকনের; সাজার আদেশের আট বছর পর তাঁকে গ্রেপ্তার করল চুনারুঘাট থানা পুলিশ। গত শুক্রবার রাত ৩টায় চুনারুঘাটের উত্তর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় […]

আরো পড়ুন

ডিবির হাতে গ্রেপ্তার জিকে গউছ দুইদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জিকে গউছকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের […]

আরো পড়ুন

হবিগঞ্জে ক্ষত সারাতে শত কোটির প্রকল্প

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে শত কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ১০০ কোটি টাকার মধ্যে ৪০ কোটি টাকায় জেলার ৯ উপজেলার ১২টি সড়ক সংস্কারের তালিকা তৈরী করেছে এলজিইডি। বাকী সড়কগুলোর তালিকা প্রণয়নের কাজ চলমান। এলজিইডি হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী মোঃ এমদাদুল হক গতকাল খোয়াইকে এ তথ্য […]

আরো পড়ুন