আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২জনের

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরসহ দু’জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জলসুখার ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দু’জন হলেন ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভরাজ মিয়া (১৫) ও একই গ্রামের মজমিল মিয়া (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শুভরাজ মিয়া ও মজমিল […]

আরো পড়ুন

নবীগঞ্জে অনিয়ম করায় ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অনুমোদন ব্যতিত খাদ্য বান্ধব কর্মসূচি ও ভিজিডি’র কার্ডে সুবিধাভোগীর নাম পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ আলী চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। এতে বলা […]

আরো পড়ুন

সাতছড়িতে গোখরা সাপ অবমুক্ত

মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে দুইটি গোখরা সাপ অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। তিনি জানান, এর আগে হবিগঞ্জ জেলা শহরের শশ্মানঘাট এলাকা থেকে এ ২টি গোখরা সাপ উদ্ধার করা হয়। পরে রাতে উদ্যানে অবমুক্ত করা […]

আরো পড়ুন

হবিগঞ্জে লাউ চুরির অভিযোগে দুইজন কারাগারে

জুয়েল চৌধুরী ॥ ৩৮টি লাউ চুরির অভিযোগে এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। তবে, লাউগুলো ফিরে পেতে আদালতে যেতে হবে বাদীকে। গতকাল মঙ্গলবার গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরা হলেন, বাহুবল উপজেলার করিমপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে […]

আরো পড়ুন

বেকারমুক্ত হবিগঞ্জ গঠনে কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জকে বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফিউচার অব ওয়ার্ক ল্যাব, এটুআই প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় ১৩টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ১২টি সরকারি-বেসরকারি দক্ষতামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ১৫ জন শিক্ষিত বেকার যুবক উপস্থিত ছিলেন। কর্মশালায় শিল্প প্রতিষ্ঠানের চাহিদা ও দক্ষতামূলক […]

আরো পড়ুন

চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করেছে অভিযুক্তরা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মা ও মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত দুই যুবক। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তারা এ জবানবন্দি দেন। একইদিন নির্যাতনের শিকার মা ও মেয়ের জবানবন্দি গ্রহণ করেছেন বিচারক। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম দৈনিক খোয়াইকে জানিয়েছেন, […]

আরো পড়ুন

প্রচারণা শুরু করেছেন ইনাতগঞ্জ ইউনিয়নের প্রার্থীরা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। তবে আরও প্রায় পাঁচ মাস বাকী থাকলেও এরই মাঝে নবীগঞ্জ উপজেলাজুড়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক খোয়াই’র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আজ তুলে ধরা হল। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল ঃ জানা গেছে, সপ্তদশ শতাব্দীর সিলেটের ফৌজদার ইনায়েত উল্লাহ […]

আরো পড়ুন

মাধবপুরে জেসমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ মায়ের

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী জেসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মেয়েটির মা গতকাল সোমবার থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন দৈনিক খোয়াইকে জানিয়েছেন, এনিয়ে তদন্ত চলছে। তবে অভিযুক্ত কারো নাম প্রকাশ করেননি তিনি। গত শনিবার সকাল ৯টায় […]

আরো পড়ুন

মাধবপুরে বজ্রাঘাতে কিশোরীর মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ মাধবপুরে বজ্রাঘাতে ষষ্ঠী গোয়ালা (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি সুরমা চা বাগানের সাধু গোয়ালা’র একমাত্র কন্যা। গতকাল সোমবার বিকেলে উপজেলার সুরমা চা বাগানের মালডুবা এলাকায় জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে ষষ্ঠী গোয়ালা মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা চা বাগানের অন্ধ শিল্পী সাধু গোয়ালার […]

আরো পড়ুন

সদর হাসপাতালে দালালসহ আরও দু’জনকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে আবারও জেলা প্রশাসকের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় আব্দুল কাইয়ূম নামে এক দালালকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। একই অভিযানে হাসপাতালের সম্মুখে ইট বালু রেখে ব্যবসা পরিচালনা করায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকেও তিন মাসের কারাদন্ড প্রদান […]

আরো পড়ুন