ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কলেজছাত্র কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী (স.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সজীব কুমার দাশ (২২) নামে এক কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন। বানিয়াচংয়ের শচীন্দ্র ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্র সজীব দাশ সদর উপজেলায় তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর […]

আরো পড়ুন

পণ্য মজুদ করে রাখা দুই টিসিবির ডিলার গ্রেপ্তার

কাজী মাহমুদুল হক ॥ টিসিবির পণ্য উপকারভোগীদের না দিয়ে মজুদ করে রাখার অভিযোগে দুই ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নিকট থেকে ১৪০ লিটার সয়াবিন তেল ও ৪৯০ কেজি চাল-ডাল জব্দ করা হয়। গতকাল রবিবার বিকালে চুনারুঘাট থানা পুলিশ এ দুজনকে গ্রেপ্তার দেখায়। তাঁরা হলেন, হবিগঞ্জ জেলা সদরে উমেদনগর এলাকার কাজল চন্দ্র দাস ও বগলা বাজার […]

আরো পড়ুন

আট দফা দাবি আদায়ে হবিগঞ্জ মেডিকেল কলেজে আন্দোলন

স্টাফ রিপোর্টার ॥ স্থায়ী ক্যাম্পাস, শিক্ষক উপস্থিতি নিশ্চিত, ক্যাম্পাসে রাজনীতি বন্ধকরণ, আবাসন ও যাতায়াত সুবিধাসহ আট দফা দাবিতে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করে। তখন থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর […]

আরো পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করে মানুষের পাশে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দন্ড দিয়ে কারাবন্দি করে বিএনপিকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। শেখ […]

আরো পড়ুন

ফেসবুকে স্ট্যাটাসের জেরে দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীঞ্জ উপজেলায় আগের বিরোধ ও ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার জেরে দুই গোষ্ঠীতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষে শতাধিক লোক আহত হয়। গতকাল রবিবার ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একপক্ষের বাড়িতে অপরপক্ষ হামলা-ভাংচুরও করেছে। জানা গেছে, গত শনিবার রাতে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া নিয়ে দক্ষিণপাড়া গ্রামের সাগর মিয়া ও […]

আরো পড়ুন

বরবটি চাষে সফল আজগর আলী

মোঃ মামুন চৌধুরী ॥ বাহুবল উপজেলার পূর্ব দ্বিমুড়া গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিজের রেস্টুরেন্টের পিছনে প্রায় ৩৩ শতক পরিত্যক্ত জমিতে বরবটি আবাদ করেছেন মোঃ আজগর আলী। হোটেল ব্যবসার পাশাপাশি তিনি কৃষিকাজ শুরু করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রিপার প্রদর্শনীতে বরবটি চাষে সফলতা পান মোঃ আজগর। প্রায় ৪৫ দিনের মধ্যে বরবটির […]

আরো পড়ুন

আরএফএলের শ্রমিকরা অধিকারের নিশ্চয়তা চায়

স্টাফ রিপোর্টার ॥ ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৭ দফা দাবি নিয়ে শ্রমিক আন্দোলন শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে আরএফএল কারখানার প্রতিষ্ঠানের অভ্যন্তরীন রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। শ্রমিকরা শিল্পগ্রুপের একটি ট্রাক আটকে রেখে দাবি আদায়ে নানা শ্লোগান দেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। দিনভর আন্দোলন শেষে বিকালে মালিকপক্ষের সাথে শ্রমিক নেতারা […]

আরো পড়ুন

সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সকাল-বিকাল সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ও বিকালে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলা সদরের মধ্য বাজার ও থানার সামনে পাশাপাশি দুটি সিএনজি অটোরিকশা […]

আরো পড়ুন

বামৈ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আন্দোলন

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ চেয়ে আরেকবার সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা বারোটায় পশ্চিম বামৈ এলাকায় আলাউদ্দিন মার্কেটের সামনে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। ছাত্রছাত্রীরা সড়কে অবস্থান নিয়ে মামুনুর রশীদের পদত্যাগের এক দফা দাবি নিয়ে শ্লোগান তোলে। বেলা বারোটা থেকে বিকাল ৪টা […]

আরো পড়ুন

মোস্তাক হত্যা মামলায় সেলিম আহমেদের গ্রেপ্তার দাবি

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে মোস্তাক আহমেদ হত্যা মামলার আসামী যুবলীগ নেতা সেলিম আহমেদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারে ছাত্রসমাজ ও সাধারণ নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। এতে নানা শ্রেনিপেশার মানুষ অংশ নিয়ে সেলিমকে গ্রেপ্তারের দাবি জানান। সেলিম চুনারুঘাট উপজেলায় সাটিজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নদী […]

আরো পড়ুন