চুনারুঘাটে বালু উত্তোলনকারী ট্রাক চালকদের জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারী দুইজন ট্রাক চালককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের খুর্শেদ আলমের ছেলে মোস্তফা মিয়া (৩৬) ও সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের কলাব উদ্দিনের ছেলে […]

আরো পড়ুন

মুজিববর্ষ পালনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে হবিগঞ্জ এলজিইডি

স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাসব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অক্টোবর মাসজুড়ে সারাদেশব্যাপি নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরী রক্ষণাবেক্ষণ এবং সময়ান্তর রক্ষণাবেক্ষণ এই তিন ক্যাটাগরিতে সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মধ্যে মহিলা কর্মীদের দ্বারা পাঁকা সড়ক সমূহের সোল্ডার রক্ষণাবেক্ষণ, সড়ক পৃষ্ঠে […]

আরো পড়ুন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাসে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও এমপি আবু জাহিরকে শুভেচ্ছা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং স্থানীয় মিডিয়ায় চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ। প্রতিদিনই হাজার হাজার মানুষ বিভিন্ন সংগঠনের ব্যানারে ফুল নিয়ে আসছে এমপি আবু জাহিরের বাসায়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া হচ্ছে সংবর্ধনা। শুধু হবিগঞ্জেই এই আনন্দ […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতির ভাইকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় দলীয় নেতাকর্মীরা আন্দোলনে নেমেছেন। তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র অপসারণের দাবি জানান। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। অন্যায়ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযোগ তুলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]

আরো পড়ুন

তরুণী ধর্ষণ, হবিগঞ্জের রনি পাঁচদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় আরও তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি হবিগঞ্জের নিজামপুর এলাকার শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫) এবং এজাহারের বাইরের দুই আসামি মোঃ আইনুদ্দিন (২৬) ও রাজন মিয়া (২৭)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর […]

আরো পড়ুন

এমন ছাত্রলীগ দেখতে চাই না

মোঃ নূরুল হক কবির ॥ শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নœদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। জন্মের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালি জাতির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গনঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনের সফল সাহসী সংগঠন ছাত্রলীগ। আবেগ, ভালবাসা, উচ্ছাস, ছোটখাট সহ অসংখ্য ইতিহাস জড়িত প্রানের […]

আরো পড়ুন

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ছড়াছড়ি

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ সময়ে ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। তবে আরও প্রায় পাঁচ মাস বাকী থাকলেও এরই মাঝে নবীগঞ্জ উপজেলাজুড়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী হালচাল নিয়ে দৈনিক খোয়াই’র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আজ তুলে ধরা হল নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নির্বাচনী হালচাল ঃ ইউনিয়ন পরিষদের পরিচিতি ঃ স্বাধীনতা যুদ্ধের পর থেকে […]

আরো পড়ুন

নবীগঞ্জে বালু উত্তোলনকারীদের এক লাখ টাকা জরিমানা

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দু’জনকে ১ লাখ টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন এবং বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া বিলে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন অভিযান পরিচালনা […]

আরো পড়ুন

জেলায় করোনা আক্রান্ত বেড়ে ১৭৫১, পরীক্ষায় অনাগ্রহী লোকজন

মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ জেলায় আরো ৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৭৫১ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫ ও সুস্থ হয়েছেন ১৩২৫ জন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ৩; চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলায় […]

আরো পড়ুন

নবীগঞ্জের ৯২ মন্ডপে এবার দুর্গাপূজা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় এবার ৯২টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। কয়েকদিনের মধ্যেই প্রতীমা তৈরীর কাজ শেষ হবে বলে জানালেন শিল্পীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে মন্ডপগুলোতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। পরবর্তী সোমবার মহা দশমীবিহিত […]

আরো পড়ুন