জেলায় বস্তা প্রতি চালের দাম বাড়ল দেড়শ টাকা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বিদ্যুৎ দাশ গতকাল বৃহস্পতিবার ৫৮ টাকা কেজি দরে ১০ কেজি চিকন চাল ক্রয় করেছেন। আগের সপ্তাহে একই চাল ৫৪ টাকা কেজিতে ক্রয় করেন। এক সপ্তাহের ব্যবধানে চাল ক্রয়ে ৪০ টাকা বেশি গুণতে হয়েছে তাকে। গতকাল বিকেলে চৌধুরী বাজারে আবুল কালাম আজাদের ‘আলমপুর স্টোর’ থেকে চাল ক্রয় করার […]

আরো পড়ুন

‘ছাত্রলীগ ক্যাডার’ পরিচয় দেওয়া সমাজসেবা কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ও দেশ ছাড়ার পর থেকে ‘ছাত্রলীগ ক্যাডার’ দাবি করা মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী কর্মস্থলে না আসায় তাকে বদলি করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী খোয়াইকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফ আলীর কর্মস্থলে অনুপস্থিতি, জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন […]

আরো পড়ুন

হবিগঞ্জ পৌরসভার সড়কবাতি ব্যবস্থাপনা সংস্কারের আশ্বাস

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি স্থানে সড়কবাতি বিকল অবস্থায় রয়েছে। কিছু স্থানে সড়ক বাতি রয়েছে যেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা। পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান গত বুধবার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে খোয়াইকে এ তথ্য জানান। সেদিন দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে তিনি পৌরসভার দায়িত্বশীলদের সাথে নিয়ে শহর পরিদর্শনে বের […]

আরো পড়ুন

সব্জির দাম কেজিতে বাড়ল ৫ থেকে ৫০ টাকা

স্টাফ রিপোর্টার ॥ গত সপ্তাহে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারে কাঁচামরিচ বিক্রি হয় ৩শ’ টাকা কেজিতে। এ সপ্তাহে কাঁচামরিচের দাম কমলেও সব্জির দাম কেজিতে বেড়ে গেছে ৫ থেকে ৫০ টাকা করে। বন্যার প্রভাবে জেলায় আমদানী কমে যাওয়ায় সব্জির দাম বেড়েছে বলে খুচরা সব্জি বিক্রেতারা দাবি করছেন। আর হঠাৎ করে বাজারে সব্জির দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। […]

আরো পড়ুন

জানালা দিয়ে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে রাতে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে ১৩ বছরের একটি শিশুকে ধর্ষণে অভিযুক্ত মঈন উদ্দিকে (২২) আটক করেছে র‌্যাব। গত বুধবার রাত ৯টায় র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে। মঈন উদ্দিন চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামে ইউনুছ আলীর ছেলে। ধর্ষণের শিকার মেয়েটি গাজীপুর ছুন্নীয়া দাখিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণির […]

আরো পড়ুন

পুলিশ পাহারায় বিএনপিকে গালি দেয়া আ’লীগ নেতারা নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী লীগ বল প্রয়োগ করে গত ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারা মানুষের ভোটের অধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আইনের শাসন ভুলুন্ঠিত হয়েছিল, মানুষের চলাফেরা চিন্তা চেতনা খর্ব হয়েছিল। সর্বোপরি […]

আরো পড়ুন

ব্যারিস্টার সুমনের এগারো কোটির গাড়ি আটক

স্টাফ রিপোর্টার ॥ শুল্কমুক্ত সুবিধা নিয়ে আমদানী করা প্রাক্তণ সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও ময়েজ উদ্দিন শরীফের দুটি বিলাসবহুল গাড়ি আটকে দেওয়া হয়েছে। সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্কমুক্ত সুবিধার আওতায় গাড়িগুলোর খালাস আটকে দিয়েছে কাস্টমস। এদিকে, বিগত সংসদে যাওয়া পঞ্চাশ জন এমপির আমদানী করা গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়িটি নিয়েছিলেন ব্যারিস্টার সুমন। এটি […]

আরো পড়ুন

কলেজ থেকে প্রাক্তণ প্রতিমন্ত্রীর পিতার নাম হটাতে আন্দোলন

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে আওয়ামী লীগের প্রাক্তণ প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর পিতার নাম অপসারণ করে ‘সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ’ বহাল করার দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মানববন্ধন ও কলেজের নাম পরিবর্তনের দাবি নিয়ে সভা করা হয়েছে। মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক […]

আরো পড়ুন

বাঁশি বাজানো নিয়ে বিরোধের জেরে যুবক খুন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় বাঁশি বাজানো ও এতে বাঁধা দেওয়া নিয়ে বিরোধের জেরে শিপন মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম তিমিরপুরে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী খোয়াইকে জানান। নিহত শিপন মিয়া ওই গ্রামে হুশিয়ার আলীর ছেলে। অভিযুক্ত […]

আরো পড়ুন

বন্যা কবলিত খামারিদের প্রয়োজন সরকারি সহায়তা

স্টাফ রিপোর্টার ॥ বন্যায় হবিগঞ্জের প্রাণিসম্পদ ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের হিসেবে জেলায় ক্ষতির পরিমাণ ৩২ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা হলেও বাস্তবে ক্ষতির অঙ্ক আরও বড় হতে পারে। সরকারি হিসেবে জেলায় ৪০ টি গবাদি পশুর খামারে ক্ষতি হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার, হাঁস-মুরগীর ৩৫ খামারে ১০ লাখ ৯১ হাজার ও ২১ টন গোখাদ্য […]

আরো পড়ুন