শায়েস্তাগঞ্জের প্রথম ইউএনও সুমী আক্তারকে বিদায় সংবর্ধনা

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। একই সাথে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার ও উপজেলা অফিসের নাজির মোঃ উস্তার মিয়াকেও। গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর অস্থায়ী কার্যালয়ে বদলীজনিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা […]

আরো পড়ুন

হবিগঞ্জে আরো ১৭ জনের করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আরো ১৭ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৩৯৭ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১ ও সুস্থ হয়েছেন ৯১২ জন। গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ৭, চুনারুঘাট ৫ ও […]

আরো পড়ুন

মুজিব শতবর্ষ উপলক্ষে ছাত্রলীগ নেতা সেতুর বৃক্ষরোপন

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন করেছেন কলেজ ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সেতু। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সম্পাদক শিক্ষক পরিষদ ড. সুভাষ দেব, সহকারী অধ্যাপক আবু ছালহ মো আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক, প্রভাষক শারমীন আক্তার লিজা, প্রভাষক […]

আরো পড়ুন

বানিয়াচং উপজেলায় মাদক বিক্রয়ের অপরাধে যুবকের জেল-জরিমানা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে মাদক বিক্রয়ের দায়ে ৩ মাসের কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রুবেল উপজেলা সদরের পুরান তোপখানা গ্রামের মোতালিব মিয়ার ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি এ দন্ডাদেশ দেন। এর আগে বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান […]

আরো পড়ুন

হবিগঞ্জে মর্জিনা হত্যায় জুয়েল-সুজানা কারাগারে ॥ মামলায় আসামী ৫ জন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোডে মর্জিনা আক্তার (৪৫) খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার সকালে নিহতের ছেলে এমরান হোসেন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামী করা হয় পাঁচজনকে। এ ঘটনায় গ্রেফতার জুয়েল ও সুজনাকে গতকাল সোমবার বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। […]

আরো পড়ুন

আজও নিরবে কাঁদেন মাকালকান্দি গণহত্যার শিকারদের স্বজনরা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চল কাগাপাশা ইউনিয়নের হিন্দু অধ্যুষিত গ্রাম মাকালিকান্দি। ১৯৭১ সালের ১৮ আগস্ট মহান মুক্তিযুদ্ধ চলাকালে ওই গ্রামের ৪৪ নারীসহ ৭৮ জন নিরপরাধ হিন্দুকে নির্বিচারে গুলিবর্ষণ ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে পাকহানাদার বাহিনী। এতেই ক্ষ্যান্ত হয়নি ঘাতকরা। বর্বরোচিত হত্যাকান্ডের পর নারীদের সম্ভ্রমহানী ঘটায়। পরে গ্রামবাসীর মালামাল লুট করে নিয়ে […]

আরো পড়ুন

নবীগঞ্জে রাস্তা নির্মাণে ৫৪ লাখ টাকা বরাদ্দ হলেও লাঘব হয়নি দুর্ভোগ

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অগ্রগতি নেই নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে সড়ক পাকাকরণ কাজের। রয়েছে অনিয়মেরও অভিযোগ। এনিয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গজনাইপুর ইউনিয়নের গদার বাজার থেকে ইউনিয়ন পরিষদ হয়ে দেওপাড়া শতক পর্যন্ত রাস্তা পাকাকরণে বরাদ্দ হয় ৫৪ লাখ ৪৭ হাজার ৯৬৪ টাকা। […]

আরো পড়ুন

ডাঃ সামসুদদোহা সোহাগকে ছয় মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ডাঃ সামসুদদোহা সোহাগ নামে এক চিকিৎসককে ছয় মাসের কারদান্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এভারগ্রীণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। তার সঙ্গে ছিলেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বাধন আচার্য্যসহ পুলিশ সদস্যরা। […]

আরো পড়ুন

ভাগ্যক্রমে বাঁচলেও সেই ভয়াল চিত্র ভেসে উঠলে এখনও ঘুমাতে পারেন না মিনতি

এসএম খোকন, বানিয়াচং থেকে ॥ ’৭১ এর ১৮ আগস্ট। বানিয়াচংয়ের মাকালকান্দি গ্রামে চন্ডি মন্দিরে চলছিল পূজার প্রস্তুতি। কেউ সাজাচ্ছিলেন পূজোর থালা। অনেকেই ব্যস্ত ফুল সংগ্রহে। এরই মাঝে ঝাপিয়ে পড়ে পাক বাহিনী। শুরু হয় গুলিবর্ষণ। ৪৪ নারীসহ ৭৮ জন নিরপরাধ হিন্দুকে নির্বিচারে হত্যা করে হায়েনার দল। লাশগুলো ভাসিয়ে দেয়া হয় পানিতে। সেই লাশের মিছিল স্বচক্ষে দেখেছেন […]

আরো পড়ুন

হবিগঞ্জে সুস্থ হয়েছেন ১০০০ করোনা আক্রান্ত রোগী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আরো ২৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১২ ও সুস্থ হয়েছেন ১০০০ জন। গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ১৭, চুনারুঘাট ৪, নবীগঞ্জ […]

আরো পড়ুন