টাউন হলে যুক্ত হল সাইফুর রহমানের নাম

স্টাফ রিপোর্টার ॥ ২০০৬ সালে হবিগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম আধুনিকায়নের পর এর নামকরণ করা হয়েছিল বিএনপি সরকারের প্রাক্তণ অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে। পরে আওয়ামী লীগের কিছু লোক সাইনবোর্ড থেকে তাঁর নাম মুছে দেয়। সাইন বোর্ডে লেখা ‘এম সাইফুর রহমান টাউন হল’ থেকে সামনের দিকের এম সাইফুর রহমান মুছে দিয়ে শুধু ‘টাউন হল’ শব্দ দু’টি রাখা […]

আরো পড়ুন

ঘরে ফিরছেন বন্যার্তরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ছয় উপজেলায় ১৫ হাজার ৭৮৫টি পরিবারের ৬৩ হাজার ৮৪০ জন লোক এখনও পানিবন্দি। চারটি বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা লোকসংখ্যা নারী-শিশুসহ সাত শতাধিক। বন্যায় জেলা প্রশাসন ১২৫টি সরকারি প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা করে। সেখানে সহশ্রাধিক লোক আশ্রয় নিলেও পানির বড় ধাক্কা চলে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন। বন্যা কবলিত উপজেলাগুলো হল হবিগঞ্জ […]

আরো পড়ুন

জনপ্রতিনিধির ‘তদবিরে’ এলজিইডির পাকা রাস্তায় অরক্ষিত শহর রক্ষা বাঁধ

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই ও কালনী নদীর বাঁধে অপরিকল্পিত পাকা রাস্তা নির্মাণ করায় প্রতি বর্ষা মৌসুমেই হবিগঞ্জ শহর বন্যা কবলিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এসব রাস্তা বাঁধের মেরামত কাজেও বাঁধা। খোঁজ নিয়ে জানা গেছে, শহর প্রতিরক্ষা বাঁধ উুঁচ করতে গেলেই একুশ কোটি টাকার রাস্তা মাটিচাপা পড়বে। এর দায় জনপ্রতিনিধিদের উপর দিতে চাচ্ছে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান […]

আরো পড়ুন

‘আর আধামিটার পানি হলেই তলিয়ে যেত হবিগঞ্জ শহর’

স্টাফ রিপোর্টার ॥ উজানের ঢলে গত বুধবার খোয়াই নদীর পানি বিপদসীমার ২৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে স্মরণকালের সর্বোচ্চ আগ্রাসী রূপ ধারণ করে। নদীর বাঁধ উঁপচে হবিগঞ্জ শহর ও হাওরে পানি প্রবেশ করতে থাকে। শঙ্কা দেখা দেয় শহর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ারও। শহরবাসী তিনদিন আতঙ্ক-উৎকণ্ঠায় কাটানোর পর অবশেষে গতকাল শনিবার পানি বিপদসীমা থেকে নিচে […]

আরো পড়ুন

জঙ্গলে পালিয়েও আওয়ামী লীগের শেষ রক্ষা হল না

স্টাফ রিপোর্টার ॥ ‘আওয়ামী লীগ দম্ভ দেখিয়ে বলতো তাঁরা কখনও পালাবে না। দেশবাসীকে নিয়ে তাঁরা অন্যায়ভাবে খেলা করতো। এবার ছাত্র-জনতা তাঁদের সঙ্গে এমনভাবে খেলেছে যে মাঠ ছেড়ে জঙ্গলে গিয়েও তাঁদের শেষ রক্ষা হয়নি। তৌহিদি জনতা আওয়ামী লীগের লোকদের জঙ্গল থেকে পর্যন্ত ধরে এনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে। আওয়ামী লীগ যতটা হত্যাকান্ড ঘটিয়েছে সবগুলোর বিচার […]

আরো পড়ুন

হবিগঞ্জে জনরোষের মুখে থাকা দুই এএসপি বদলী

স্টাফ রিপোর্টার ॥ জনরোষের মুখে থাকা হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান ও পলাশ রঞ্জন দে কে বদলী করে শিল্পাঞ্চল পুলিশ ও এপিবিএন-এ পাঠানো হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁরাসহ দেশের ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়। প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন […]

আরো পড়ুন

প্রকাশ্যে দুর্নীতির পরও কিভাবে পার পাচ্ছেন ছাত্রলীগ নেতা?

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলোচিত দেলোয়ার হোসেন মান্নার ‘মেসার্স আমেনা এন্টারপ্রাইজের’ আওতায় টিসিবি’র লাইসেন্স বাতিলের সুপারিশ অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না। দুর্নীতির এন্তার অভিযোগের পরও তাঁর লাইসেন্স বাতিল না হওয়ার ঘটনা নিয়ে আলোচনা-পর্যালোচনা হচ্ছে। দুর্নীতির অভিযোগে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা অভিযুক্ত মান্নাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন; টিসিবির […]

আরো পড়ুন

জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামছে ধীরগতিতে

স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা ভারতীয় ঢল বন্ধ হওয়ায় হবিগঞ্জে নদনদী ও লোকালয়ের পানি নামতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন লোকালয়ের পানি ধীর গতিতে নামছে। আর বন্যায় বেশকিছু কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার খোয়াই নদীতে চুনারুঘাটের বাল্লা পয়েন্ট ব্যতিত অন্যসব পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। বাল্লার পানি এখনও বিপদসীমার ৪৪ সেন্টিমিটার […]

আরো পড়ুন

জন্মাষ্টমীর র‌্যালি স্থগিত, ব্যয়ের টাকায় সহায়তা পাবে বন্যার্তরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা স্থগিত ঘোষণা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শোভাযাত্রায় যে অর্থ ব্যয় হওয়ার কথা তা দিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নীরু গতকাল শনিবার রাতে খোয়াইকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি বিবেচনায় […]

আরো পড়ুন

গুলিতে ৯ নিহতের মামলার আসামীদের চিনেন না বাদী

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী কারা তা নিজেই জানেন না মামলার বাদী। যদিও নিহত অন্য আটজনের পরিবারের সম্মতি নিয়ে তিনি মামলাটি দায়ের করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। স্থানীয়রা জানতেন আন্দোলনকারী আটজনের মৃত্যু হয় ‘পুলিশের গুলিতে’। অথচ মামলায় কোন পুলিশ সদস্যকে আসামীভুক্ত না করায় এনিয়ে সর্বত্র […]

আরো পড়ুন