স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চাই না

শাহ ফখরুজ্জামান ॥ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের ধারণা আমাদের নতুন অভিজ্ঞতা। বেশি দিন হয়নি এই চর্চা। এর মধ্যেই রেকর্ড খারাপ এ পদ্ধতির। এখন পর্যন্ত এই চর্চা আমাদের সুখকর কোনো অনুভূতি দেয়নি। বরং রাজনীতির আদর্শহীনতা, কোটারি স্বার্থ আর ইজমের বিষয়টি সামনে নিয়ে এসেছে চরমভাবে। এক ধরনের প্রশ্নবিদ্ধ করেছে রাজনীতিকে। অবজ্ঞা আর অবহেলার মুখে ফেলে দিয়েছে রাজনীতিবিদদের […]

আরো পড়ুন

বাহুবলে করাঙ্গী নদীতে ব্রিজ নির্মাণ শুরু

ফয়সল আহমেদ চৌধুরী, বাহুবল থেকে ॥ বাহুবলে সদর গার্লস স্কুল সংলগ্ন করাঙ্গী নদীতে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ নির্মাণ কাজ শুর হয়। জানা যায়, উপজেলা সদরের টিএন্ডটি কার্যালয়ের থেকে ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে রামপুর পর্যন্ত সড়ক দিয়ে কয়েক গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী […]

আরো পড়ুন

মাধবপুরে বগন্দপুর চা বাগানে বিষাক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার বগন্দপুর চা বাগানে নারায়ণ কানু (৪৫) নামের এক ব্যক্তি বিষাক্রান্ত হয়ে মারা গেছেন। ওই গ্রামের মৃত বিষ্ণু কানুর ছেলে তিনি। গতকাল রবিবার সকালে বিষাক্রান্ত হয়ে ছটফট করতে থাকেন কানু। পরে আত্মীয়-স্বজনরা তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহের সুরতহাল […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে বিট পুলিশিংয়ের সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামে বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম মিয়া। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনসহ […]

আরো পড়ুন

কর্মহীন ৩শ’ পরিবারে বিএনপি নেতা তনু’র খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ পৌর এলাকার রাজনগরের অনামিকা সেন্টার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম. ইসলাম তরফদার তনু’র ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা […]

আরো পড়ুন

প্রণব পালের মৃত্যুতে আপনজন’র শোকসভা

আপনজনের অন্যতম সদস্য, শায়স্তোগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পালের মৃত্যুতে শোকসভা করেছে সামাজিক সংগঠন আপনজন। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আপনজনের সভাপতি এডভোকেট কামরুল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত প্রণব পালের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তাগণ আলোচনা করেন। বক্তারা বলেন, প্রণব পাল পেশায় ঔষধ ব্যবসায়ী ছিলেন। কিন্তু ধর্মীয়, […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল শনিবার তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ সজীব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বানিয়াচং-নবীগঞ্জ সড়কে […]

আরো পড়ুন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সদর মডেল থানায় ফলজ ও ওষুধি বৃক্ষ রোপন

জুয়েল চৌধুরী ॥ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানার বিভিন্ন স্থানে ফলজ ও ওষুধি বৃক্ষ রোপন করেছেন সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত থানা পরিদর্শনের সময় বৃক্ষ রোপন করেন তিনি। এ ছাড়াও অতিরিক্ত ডিআইজি বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। পাশাপাশি পুলিশকে আরো গতিশীল ও দায়িত্ব নিয়ে […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে শিক্ষার মানোন্নয়নে ভার্চুয়াল সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে করোনা দূর্যোগে শিক্ষার মানোন্নয়নে প্রাক-প্রাথমিক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিডি’র সাথে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ব ম আসাদুল আলমের আয়োজনে ও পিটিআই সুপারিন্টেন্ডেন্ট রৌশনারা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি এস এম […]

আরো পড়ুন

হবিগঞ্জে পৌর যুবলীগের শোকসভা

ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ হবিগঞ্জ পৌর শাখার আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খানের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী […]

আরো পড়ুন