ক্ষমতায় না থেকেও জনতার পাশে আছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বিএনপি। ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিএনপি […]

আরো পড়ুন

খোয়াই নদীতে পানি কমায় রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বন্যার পানিতে রেলসেতু ডুবে গিয়ে সিলেটে অঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা একপ্রেস বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ জংশনে আসে। পরে সিলেট স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭টায়। রাতে শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ খোয়াইকে এ […]

আরো পড়ুন

শসা চাষে লাখপতি বাহুবলের মাউলা

মোঃ মামুন চৌধুরী ॥ ব্র্যাক সিডের হাইব্রিড থাইল্যান্ড-১ জাতের শসা চাষে চমক দেখালেন কৃষক মোঃ মাউলা মিয়া। বাহুবল উপজেলায় পূর্ব শিমুলিয়াম গ্রামে এই জাতের শসা চাষ করে সাড়া ফেলেছেন তিনি। বর্ষাকালে এ জাতের শসা চাষে তিনি ব্যবহার করেছেন মালচিং পদ্ধতি ও জৈব বালাইনাশক। প্রায় ৩০ শতক জমিতে ১০ হাজার টাকা ব্যয় করে এ পর্যন্ত তিনি […]

আরো পড়ুন

তারেক রহমানের নির্দেশনায় জেলা যুবদলের ত্রাণ বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভারতীয় পানির আগ্রাসনে প্লাবিত বন্যার্তদের মাঝে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার ১নং লোকড়া ও ২নং রিচি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল […]

আরো পড়ুন

ধানের বেপারী বিদ্যুতের লাইনে লেগে নিহত

লাখাই প্রতিনিধি ॥ নৌকাযোগে যাওয়ার পথে বৈদ্যুতিক লাইনে লেগে এক ধানের বেপারী প্রাণ হারালেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে লাখাই উপজেলার কালিটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৫৫ বছর বয়সী মোঃ জমসু মিয়া (৫৫) উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, জমসু মিয়া বুল্লা বাজার থেকে নৌকার চালায় বসে নোয়াগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন। সকাল ৯টার দিকে […]

আরো পড়ুন

দেশের বর্তমান প্রজন্ম সুন্দর পরিবেশ চায়

চুনারুঘাট প্রতিনিধি ॥ অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশের বর্তমান প্রজন্ম সুস্থ বন ও সুন্দর পরিবেশ চায়। বনাঞ্চল ধ্বংস করা যাবে না। সামাজিক বনায়ন একটি উত্তম প্রকল্প। সামাজিক বনায়ন ও বনে ইউক্যালিপ্টাস গাছ রোপন করা যাবে না। এগুলো কেটে দেশীয় গাছ লাগাতে হবে।’ গতকাল […]

আরো পড়ুন

বিদ্যালয়ে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে শিশু নিহত

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ দেয়াল টপকে বিদ্যালয়ে প্রবেশ করে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে এক শিশু প্রাণ হারিয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলায় শিবপাশা ইউনিয়নের যশকেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত চার বছর বয়সী তাছলিমা চৌধুরী যশকেশরী গ্রামে মোঃ সেলিম চৌধুরীর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, ৪/৫ জন শিশু খেলাধূলা করার জন্য বিদ্যালয়ের উত্তর পাশে […]

আরো পড়ুন

সাতছড়িতে অজগরের মুক্তি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গতকাল শুক্রবার বিকালে একটি অজগর সাপ (পাইথন) অবমুক্ত করা হয়েছে। সাতছড়ি বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা এটি অবমুক্ত করেন। একইদিন সকালে তাঁরা হলদিউড়া গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। আব্দুল্লাহ আল আমিন জানান, সাপটির বয়স আনুমানিক ৪ বছর, দৈর্ঘ্য আনুমানিক ১৫ ফিট, বার্মিজ প্রজাতির পাইথন এটি। এটি বাংলাদেশে […]

আরো পড়ুন

বাসচাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার আন্দিউড়া চকদারবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, একটি যাত্রিবাহী বাস অজ্ঞাত পরিচয় লোকটিকে চাপা […]

আরো পড়ুন

এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হবিগঞ্জের জালাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৬ ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জালাল আহমেদের চাকরির মেয়াদ হবে তিন […]

আরো পড়ুন