সাঁতরে নদী পার হওয়ার সময় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাঁতরে করাঙ্গী পার হওয়ার সময় মাসুক মিয়া (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপাজেলার পাঁচপারিয়া গ্রামের আলফু মিয়ার ছেলে। গতকাল দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ত্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডুবুরীদের দলনেতা […]

আরো পড়ুন

পুলিশের গাড়িকে চাপা দেওয়া চালক গ্রেপ্তার

মোঃ মামুন চৌধুরী ॥ মাধবপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের গাড়িগে চাপা দেওয়ার অভিযোগে প্রাইভেটকারের চালক আব্দুস সামাদ আজাদকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৌলভীবাজার সদরের জগন্নাথপুরের বাসিন্দা ইয়ার মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর গতকাল বিকেলে তাঁকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। দুপুরে নিজ এলাকা থেকে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করে আনে পুলিশ। হাইওয়ে পুলিশ জানান, গত ২২ […]

আরো পড়ুন

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার করাব ইউনিয়নের গুণিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত ৩৮ বছর বয়সী মোঃ সোহেল মিয়া গুণিপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। পুলিশ জানায়, সোহেল মিয়া নিজ ঘরের শয়ন কক্ষে তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা […]

আরো পড়ুন

মাদক সেবনের অপরাধে পাঁচজনের সাজা

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনের প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড করা হয়েছে। গতকাল উপজেলার দাউদনগর বাজার সংলগ্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন ইউএনও নাজরাতুন নাঈম। এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, অপরাধ […]

আরো পড়ুন

স্থায়ী ক্যাম্পাস বিষয়ে খোয়াইয়ের মুখোমুখি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে দৈনিক খোয়াই’র পক্ষ থেকে করা প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য সরকারি খাতে উন্নয়ন […]

আরো পড়ুন

ইউপি চেয়ারম্যানের ভাইয়ের রান্না ঘরে গরীবের চাল

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ঘর থেকে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল রাতে উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের ভাতিজা ছুরুক মোল্লা ও চাচাতো ভাই ইসমাইল মোল্লার রান্নাঘরে অভিযান চালিয়ে এ চালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র […]

আরো পড়ুন

মানসিক ভারসাম্যহীন কর্মকর্তার হাতে শিক্ষা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন করছেন লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসলাম খান। তাঁর এমন কান্ডে উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম মনিটরিং ব্যবস্থা ভেঙ্গে পড়ার সাথে গচ্চা যাচ্ছে সরকারের অর্থও। আসলাম খানের বিরুদ্ধে অভিযোগ নারী সহকর্মীর সঙ্গে অসদাচরণেরও। তবে জেলা শিক্ষা বিভাগ বলছে ওই কর্মকর্তা মানসিক ভারসাম্যহীন এবং তাঁর কারণে যে কোন […]

আরো পড়ুন

ল্যাব এইড হাসপাতালে আগুন ॥ আহত ৮

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড এলাকায় দি ল্যাব এইড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, হাসপাতালের ২য় তলায় ল্যাবরেটরী কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র […]

আরো পড়ুন

কাঁচা কলা পাকানো হয় ক্যামিকেল দিয়ে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরী ও কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানোসহ বিভিন্ন অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে এই অর্থদন্ড করা হয়। আদালত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারীর পণ্য তৈরীর অপরাধে মেঘনা […]

আরো পড়ুন

বক্সিং কোটায় সেনাবাহিনীতে যাচ্ছে বানিয়াচংয়ের জুই

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং বক্সিং একাডেমীর সাদিয়া আক্তার জুই (১৮) নামে আরেকটি মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বক্সিং কোটায় চাকুরী পেয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ জুয়েল রহমান। তিনি জানান, উপজেলার জাতুকর্ণপাড়ার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে জুই। আট বোনের মধ্যে জুই সপ্তম। সে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী। প্রায় ১ বছর আগে […]

আরো পড়ুন