খোয়াইয়ে সংবাদ প্রকাশের জেরে নার্স পারভীনকে অন্য ওয়ার্ডে স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল নিয়ে দৈনিক খোয়াইয়ে সংবাদ প্রকাশের পর নার্স পারভীন আক্তারকে গাইনী থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গতকাল রবিবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন এসব তথ্য দৈনিক খোয়াইকে নিশ্চিত করেন। এর আগে দৈনিক খোয়াইয়ের প্রথম পাতায় ‘হবিগঞ্জ সদর হাসপাতালে সুতা থেকে ওষুধ সবই কিনতে […]

আরো পড়ুন

যানজটের হবিগঞ্জে আরো একশ’ টমটমের অনুমতি দিল পৌরসভা

জুয়েল চৌধুরী ॥ শহরে এক হাজার দুইশ’ টমটম চলাচলের অনুমতি থাকলেও চলছে প্রায় চার হাজার। যে কারণে যানজটের শহরে পরিণত হয়েছে হবিগঞ্জ। এরই মাঝে জানা গেল আরো একশ’ টমটম চলাচলের অনুমতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বারোশ’র অনুমতি পেয়ে চলাচল করছে চার হাজার। আরও একশ’ অনুমতি পেলে কতগুলো বাড়বে এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শহরবাসীর মাঝে। তীব্র যানজট […]

আরো পড়ুন

সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক ২৫০ শয্যার হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্থ হওয়ার বদলে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। রোগী সেবায় দায়িত্বরত ডাক্তার ও নার্সরা এ ব্যাপারে উদাসীন। জেলার ৯ উপজেলার প্রায় ৩০ লাখ মানুষের সরকারীভাবে চিকিৎসা সেবা গ্রহণের […]

আরো পড়ুন

পাথারিয়ায় মর্তুজ হত্যায় যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্ত পাঁচজন কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মর্তুজ আলী হত্যা মামলায় সাজার আদেশপ্রাপ্ত পাঁচ আসামি অবশেষে আদালতে ধরা দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। গতকাল রবিবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন- বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের সামছু মিয়া, ইদু মিয়া, সিরাজ মিয়া, […]

আরো পড়ুন

তিন মাসে দাখিল হবে শেখ হাসিনা মেডিকেলে দুর্নীতির প্রতিবেদন

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা মেডিকেল কলেজে দুর্নীতির ঘটনায় দুদকের দুই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তারা আদালতে প্রতিবেদন দাখিল করলে শুরু হবে বিচার কাজ। সংস্থাটির উর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল রাতে দৈনিক খোয়াইকে এ কথা জানান। তিনি বলেন, মামলা দায়েরের পরপরই নিয়মানুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ১৮০ দিনের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করবেন […]

আরো পড়ুন

শেখ হাসিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসের স্থান পরিদর্শনে গবেষক দল

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত স্থান পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদের নেতৃত্বাধীন গবেষক দলের সদস্যরা। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ সদর-লাখাই রাস্তা সংলগ্ন রিচি ইউনিয়নে অবস্থিত স্থানটি পরিদর্শন করেন তারা। সরেজমিন পরিদর্শনের সময় হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত […]

আরো পড়ুন

হবিগঞ্জে মুখোমুখি অবস্থানে শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ॥ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ফাইল প্রত্যাখ্যানকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লার সাথে বাকবিতন্ডায় জড়িয়েছেন নতুন এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কর্মকর্তার সাথে দুর্ব্যবহারও করেছেন তারা। এনিয়ে জেলার শিক্ষা বিভাগে অস্থিরতার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কলাপসেবল গেটের […]

আরো পড়ুন

হবিগঞ্জ সদর হাসপাতালে সুতা থেকে ওষুধ সবই কিনতে হচ্ছে রোগীদের

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ত্রিশ লাখ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের প্রধান মাধ্যম হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালকে ঘিরে শেষ নেই অভিযোগের। নামে ২৫০ শয্যা থাকলেও প্রকৃতপক্ষে সেবা মিলছে না ৫০ শয্যারও। তার উপর করোনা ভাইরাস পরিস্থিতিতে আরো কমে গেছে সাধারণ রোগীদের মাঝে সঠিকভাবে সেবা দান। জানা গেছে, হাসপাতালের ৮তলা ভবনের ২য় তলায় চলছে করোনা চিকিৎসা। […]

আরো পড়ুন

হবিগঞ্জ শহরে টমটম ভাড়া ৫ টাকা বহালের দাবি

স্টাফ রিপোর্টার ॥ গরিবের গণপরিবহন খ্যাত টমটমে স্বাস্থ্যবিধি না মানায় ভাড়া ৫ টাকা বহালের দাবি উঠেছে সর্বত্র। প্রতিদিনই স্বল্প দুরত্বে উঠানামার ক্ষেত্রে ১০টাকা করে নেয়ায় এ দাবি উঠে। সচেতন শহরবাসী বলছেন, হয় স্বাস্থ্যবিধি মেনে টমটম চলুক না হয় আগের ৫ টাকা ভাড়া বহাল করা হউক। জানা যায়, মহামারী এই করোনার সময়ে অতিরিক্ত যাত্রী নেয়া, স্প্রে […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে মসজিদে কিয়াম কেন্দ্রিক বিরোধ নিস্পত্তি

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মক্রমপুর গ্রামের শাহী জামে মসজিদে কিয়াম করাকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট সংঘর্ষের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। গতকাল শনিবার ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় মিলাদ মাহফিল ও কিয়াম জুমআর নামাজের পরে হবে। যারা কিয়াম করবেন না […]

আরো পড়ুন