নকল বিড়ি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানে উপজেলার ইকরাম ও দক্ষিণ সাঙ্গর বাজারে নকল বিড়ি বিক্রির অপরাধে মহামায়া […]

আরো পড়ুন

ওবায়দুরের সফলতার গল্প তরুণদের স্বপ্ন দেখায়

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে সমন্বিত খামার গড়ে তুলেছেন মোঃ ওবায়দুর রহমান। খামারের নাম রহমান এগ্রো। তিনি তার খামারে হাঁস ও মুরগী প্রতিপালন, মাছ চাষ, সবজি ও বিভিন্ন জাতের ফলমূলের গাছ লাগিয়েছেন। ইতিমধ্যে তার এই সফলতার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ খামারী হিসেবে হবিগঞ্জ থেকে মনোনীত হয়েছেন। মোঃ ওবায়দুর রহমান সদর […]

আরো পড়ুন

মামলা জটিলতায় স্কুলের শিক্ষার্থীদের দুর্ভোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মামলা জটিলতায় নয়া ভবন নির্মাণ করা যাচ্ছে না। পুরাতন ভবনের টিন ও কাঠ নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই ক্লাস রুমে পানি জমে যায়। জরাজীর্ণ শ্রেণীকক্ষে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে গিয়ে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। এতে তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। গতকাল রবিবার সরেজমিন বিদ্যালয়ের এই চিত্র দেখা […]

আরো পড়ুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, তিনজন ক্যানসার আক্রান্ত রোগীকে দেড় লক্ষ টাকা ও পাঁচজনের মাঝে দুই লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার প্রধান অতিথি হিসাবে এগুলো বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। তিনি বলেন, সরকার মানুষের জীবনমান উন্নয়নে […]

আরো পড়ুন

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে ৪১১ কেজি পোনা অবমুক্ত

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ‘করবো মোড়া মাছের চাষ, থাকবো সুখে বার মাস’ এই শ্লোগান নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে পোনা অবমুক্ত করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথি বলেন, মাছ বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান খাদ্য এবং আমিষের প্রধান উৎস। তাছাড়া মাছ […]

আরো পড়ুন

অটোরিকশা মেরামতের কথা বলে টাকা ছিনতাই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় অটোরিকশা মেরামতের কথা বলে ডেকে নিয়ে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ আবেদ আলী ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপের মালিক ও সিএনজি চালক আবেদ আলী। তিনি জানান, বনগাঁও গ্রামের হিরা মিয়ার ছেলে মাজিদ মিয়াসহ কয়েকজন তাকে একটি সিএনজি […]

আরো পড়ুন

চুনারুঘাটে আবারও দুই প্রবাসীর বাসায় চুরি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দুই প্রবাসীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বৃষ্টির সময় ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ নগদ টাকা পয়সা নিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের দক্ষিণ কাচুয়া গ্রামের নাজির মিয়া ও খটা মিয়ার বাড়িতে চুরি হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে। নাজির মিয়ার ছেলে মোছাব্বির মিয়া খোয়াইকে […]

আরো পড়ুন

বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন আহত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মাধবপুর ফায়ার স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাগামী নোহা মাইক্রোবাস বেজুড়ায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস এটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি খাদে […]

আরো পড়ুন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হবিগঞ্জের হারুনূর রশীদ

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় ওসি হিসেবে কর্মরত এবং হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা মরহুম বজলুর রশিদ চৌধুরীর ছেলে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা […]

আরো পড়ুন

লাখাইয়ে মাছ ধরার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ৩৫টি মাছ ধরার রিং চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা মৎস বিভাগের উদ্যোগে এক অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে এগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ জানান, দেশীয় পোনা মাছ সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও হাওরে অভিযান পরিচালনা করা […]

আরো পড়ুন