মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাহুবল মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। এ তথ্য নিশ্চিত করে ইউএনও খোয়াইকে জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

হবিগঞ্জ শহরবাসী পেলো আধুনিক সুইমিং পুল

স্টাফ রিপোর্টার ॥ ইট-পাথরের হবিগঞ্জ শহরে ছিল না কোন সুইমিং পুল। অবশেষে একটি আধুনিক সুইমিং পুল পেলো এ শহরের বাসিন্দারা। হবিগঞ্জ শিল্পকলা একাডেমির পিছনে গতকাল সোমবার নবনির্মিত এই সুইমিং পুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা প্রশাসন জানায়, ৭০ ফুট দীর্ঘ এবং ৪০ ফুট প্রস্তের এই সুইমিং পুল বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও হবিগঞ্জ […]

আরো পড়ুন

মাথা গোঁজার ঠাই হল ষাটোর্ধ্ব ছায়া বানুর

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাসকারী ছায়া বানু পেলেন সরকারি একটি বসতঘর। গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলী নূর এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি দৈনিক খোয়াইয়ে ‘ঝুপড়ি ঘরে […]

আরো পড়ুন

ইউনিয়নে কাজী নিয়োগ না দেওয়ায় জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নে কাজী নিয়োগ না দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ফলে ইসলাম ধর্মাবলম্বী যে কারো বিয়ে অনুষ্ঠান করার জন্য দৌঁড়াতে হচ্ছে অন্য ইউনিয়নের কাজী অফিসে। ভুক্তভোগীরা সেখানে শিগগিরই একজন কাজী নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের কাজী মকসুদ আলী ২০২১ সালে মৃত্যুবরণ করেন। এরপর ২০২২ সালের […]

আরো পড়ুন

মুয়াজ্জিন হত্যা মামলায় দুই আসামী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাঁদের আটক করে। আটকরা হলেনÑ মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের ফরাস উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন (৪০) ও মৃত আবু মিয়ার ছেলে রোকন উদ্দিন (৫০)। […]

আরো পড়ুন

কিশোরীকে অপহরণের অভিযোগে দুই রাজমিস্ত্রী গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে দুই রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ওই দুজনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান। কারাগারে যাওয়া আসামীরা হলেন, বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে উজ্জ্বল মিয়া (২৬) ও ডুমগাঁও […]

আরো পড়ুন

চাল কিনে বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সমরাজ বিবির

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় ষাটোর্ধ্ব এক ভিক্ষুক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে উপজেলার মুছিবাড়ি এলাকায় কাজিরবাজার-মার্কুলী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান। আহত ষাটোর্ধ্ব সমরাজ বিবি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী। এসআই তরিকুল ইসলাম বলেন, “সমরাজ বিবি ভিক্ষার জমানো টাকায় চাল কিনে […]

আরো পড়ুন

ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে হবিগঞ্জ শহরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রদল জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করে। হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে মিছিলটি পুলিশের বাঁধা অতিক্রম করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত ছাত্র […]

আরো পড়ুন

ইজিবাইক চার্জ দেওয়ার সময় অপ্রাপ্ত বয়স্ক চালক নিহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার আমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মোহন মিয়া আমকান্দি গ্রামের সামছু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে মোহন তাঁর ইজিবাইকটি চার্জ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে […]

আরো পড়ুন

নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তম কুমার পাল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ জানান। মৃত ৫২ বছর বয়সী লেবু খাঁ কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত হরমুছ খাঁর ছেলে। জানা যায়, গতকাল ফজরের আজানের […]

আরো পড়ুন