তৃণমূলকে সচেতনে শায়েস্তাগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অব্যাহত

মোঃ মামুন চৌধুরী ॥ আগুন থেকে রক্ষা করতে তৃণমূল মানুষকে সচেতন করছে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃক্ষ। বর্তমানেও স্বাস্থ্যবিধি মেনে অগ্নি নির্বাপণ মহড়া চালিয়ে লোকজনকে সচেতন করার চেষ্টা করছে তারা। এমন তথ্য জানালেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম। তিনি জানান, সচেতনতার অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জের বিরামচর এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ের কাছে […]

আরো পড়ুন

এমপি মজিদ খাঁনের মধ্যস্থতায় তিন গ্রামের বিরোধ নিস্পত্তি

এস এম খোকন ॥ বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত বগি, বাগাহাতা ও গাজীপুর গ্রামের বাসিন্দাদের মাঝে দীর্ঘদিন যাবত চলে আসা বিরোধ নিস্পত্তি হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ নিস্পত্তি করা হয়। সালিশ বৈঠকের শুরুতে সভাপতি উভয় পক্ষের লোকজনের জবানবন্দী […]

আরো পড়ুন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্নিগ্ধা তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। রাত সোয়া দশটায় দৈনিক খোয়াইকে এ তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল। ইউএনও বর্তমানে সরকারি বাংলোয় আইসোলেশনে রয়েছেন। এসিল্যান্ড জানান, গত শনিবার জ্বর এবং […]

আরো পড়ুন

চুনারুঘাটে পন্য তৈরী ও বিক্রয় অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ খাবারে ক্ষতিকর রঙ ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে চুনারুঘাটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রানীগাঁও বাজারের রোহান ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার, অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য প্রস্তুত করায় […]

আরো পড়ুন

হবিগঞ্জে আরো ১২ জনের করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আরো ১২ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৬৭০ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪ ও সুস্থ হয়েছেন ১১১৮ জন। গতকাল রবিবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ১১ ও বাহুবল উপজেলায় […]

আরো পড়ুন

শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলায় শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলায় স্কুল শিক্ষক সাহাব উদ্দিকে(৪২) গ্রেফতার করা হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। গতকাল রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন। পুলিশ জানায়, সম্প্রতি শারীরিক নির্যাতনের শিকার শিক্ষক সাহাব উদ্দিনের স্ত্রী লিজা আক্তার কোর্টে নারী নির্যাতন মামলা করেন। মামলায় […]

আরো পড়ুন

শায়েস্তাগঞ্জে পরিছন্ন কর্মীদের উপজেলা যুবলীগ সভাপতি ফজল তালুকদারের অনুদান

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে পরিছন্ন কর্মীদের জীবনমান উন্নয়নে উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার ১০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন। গতকাল রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করে ফজল উদ্দিন তালুকদার জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীস্থ পরিছন্ন কর্মীদের বসবাসের স্থান তিনি পরিদর্শন করেছেন। এ সময় তিনি দেখতে পান তারা নোংরা পরিবেশে তাদের বসবাস। তাই তাদের জীবন […]

আরো পড়ুন

দুটি পা হারানো নদীর পাশে ফজল তালুকদার

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চরে বৈদ্যুতিক দুর্ঘটনায় দুটি পা হারানো শিশু নদী আক্তারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার। নদীর সুচিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দান করেছেন তিনি। গতকাল শনিবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজ নিজ অবস্থা থেকে স্কুল ছাত্রী শিশু নদী আক্তারের পাশে সবাইকে দাঁড়াতে হবে। […]

আরো পড়ুন

নবীগঞ্জে দুই অটোরিক্সার সংঘর্ষে আহত ৮

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের পাশে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আউশকান্দি থেকে সিএনজি অটোরিক্সাযোগে ইনাতগঞ্জ যাচ্ছিলেন কয়েকজন গার্মেন্টস শ্রমিক। দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিকটে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর অটোরিক্সার সাথে শ্রমিকবাহী অটোরিক্সাটির […]

আরো পড়ুন

নবীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে আয়শা বেগম (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আয়শা ওই গ্রামের ফুল মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল আয়েশা বেগম। গতকাল শনিবার সকালে শয়ন কক্ষের দরজা বন্ধ থাকায় মেয়েটিকে ডাকাডাকি করেন […]

আরো পড়ুন