নবীগঞ্জে ২৩০ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ গ্রেফতার ১

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি থেকে লিটন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। টিলাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে অভিযান করেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক […]

আরো পড়ুন

আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় বেপরোয়া মোটর সাইকেলের চাপায় পিষ্ট হয়ে আক্তারুন্নেছা নামে এক নারী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি পৌর এলাকার ইলাম নগর গ্রামের সফিক মিয়ার স্ত্রী। গতকাল শনিবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার […]

আরো পড়ুন

নবীগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত নারীসহ গ্রেফতার ৩

জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জ থেকে সাজার আদেশপ্রাপ্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের মুহিত আহমেদের স্ত্রী শিপা বেগম (৩৫), খাদিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে নানু মিয়া (৩৮) ও নাজমুল মিয়া (৩৫)। তারা একটি […]

আরো পড়ুন

বাহুবলে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ বাহুবল উপজেলায় লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রাম থেকে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়। গত বৃহস্পতিবার রাত একটায় বাহুবল মডেল থানা পুলিশ এদেরকে আটক করেন। তারা হলেন তারাপাশা গ্রামের আব্দুস সালাম (৪০), কাজীহাটা গ্রামের নানু মিয়া (৩০), তারাপাশার চন্দু মিয়া (৩৫), দরজ আলী (৬০) ও […]

আরো পড়ুন

কবর খোঁড়ায় তাদের ১ যুগ পার, পেয়েছেন বস্ত্র উপহার

মোঃ মামুন চৌধুরী ॥ আব্দুর রহিম লঘুজ মিয়া প্রায় ১২ বছর ধরে একাধারে কবর খোঁড়ায় নিয়োজিত আছেন। শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচরের বাসিন্দা লঘুজের ন্যায় একই এলাকার জাকির হোসেন, আবদাল মিয়া, সুজন মিয়া ও আলফু মিয়া কবর খুঁড়ে আসছেন দীর্ঘ দিন যাবৎ। এলাকার কেউ মারা গেলে তারা স্বেচ্ছায় গিয়ে কবর খুঁড়ে দেন। প্রায় এক যুগ ধরে তারা […]

আরো পড়ুন

‘পৌর ছাত্রদলের আহবায়ক হতে ব্যর্থ হয়ে অপবাদ দিয়েছে রুমেল’

হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় “জেলা ছাত্রদল সভাপতি ইমরানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামীয় সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে আমি বালু ব্যবসার জন্য মোস্তাক খান রুমেলের কাছ থেকে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে তা আর ফেরত দেইনি। যা সম্পূর্ন মিথ্যা। প্রথমত আমি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপির […]

আরো পড়ুন

শায়েস্তাগঞ্জে ১৭৯ কেজি পোনামাছ জলাশয়ে অবমুক্ত

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক রাজস্ব কর্মসূচির অর্থায়নে ২০২০-২০২১অর্থ বছরের পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুতাং নদী, খোয়াই নদী ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের পুকুরে এ পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে ৬০ অসুস্থ রোগীকে ৩০ লাখ টাকার সরকারি সহায়তা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৬০ জনকে ৩০ লাখ টাকার এককালীন সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে সুবিধাভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এর আগে উপজেলায় […]

আরো পড়ুন

আহত বানর চিকিৎসায় সুস্থ হওয়ায় সাতছড়িতে অবমুক্ত

মোঃ মামুন চৌধুরী ॥ নবীগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে এসে গনপিটুনিতে জখম পাহাড়ি বানরটি সুস্থ হওয়ায় অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর থেকে বানরটিকে চুনারুঘাটের সাতছড়ির বনে অবমুক্ত করা হয়। হবিগঞ্জ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হবিগঞ্জ বন্যপ্রাণী ও প্রকৃতি […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

এস এম খোকন ॥ বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা অবস্থায় ২টি ড্রেজার মেশিন ও ৩০০ ফিট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে উপজেলার কাওড়াকান্দি হাওড়ে অভিযানে এগুলো বিনষ্ট করা হয়। জানা যায়, একটি প্রভাবশালী […]

আরো পড়ুন