চুনারুঘাটে লাইসেন্সবিহীন করাত কলে প্রশাসনের অভিযান

কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাট উপজেলার করাত কলগুলোর লাইসেন্স নিশ্চিত ও অবৈধ করাতকলের চাকা জব্দে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল। এ সময় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর, ইচ্ছাকুটা, শাকিরমামদ, শানখলা বাজারে অভিযান চালিয়ে ৪ টি করাতকলের চাকা জব্দ করা হয়। পাশাপাশি ২ টি […]

আরো পড়ুন

হবিগঞ্জে আরো ৭ জনের করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আরো ৭ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৫১০ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১২ ও সুস্থ হয়েছেন ৯৮২ জন। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর ৫, বাহুবল ও নবীগঞ্জ […]

আরো পড়ুন

ছয় দফা দিবসে হবিগঞ্জে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে হবিগঞ্জে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জাতীয়ভাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে বিজয়ী হয়েছেন হবিগঞ্জের একজন। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জের বিজয়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ […]

আরো পড়ুন

মুজিববর্ষ উপলক্ষে বানিয়াচংয়ে কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে বানিয়াচং উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সুজাতপুর ইউপির অস্থায়ী কার্যালয়ে এসব আসবাবপত্র বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হাদি শাহ পরান, জেলা আওয়ামী […]

আরো পড়ুন

নবীগঞ্জে গাঁজা ও প্রাইভেট কারসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের নিকট থেকে ২৬ কেজি গাঁজা দু’টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এদেরকে আটক করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। তারা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের সবাচান মিয়ার ছেলে […]

আরো পড়ুন

নবীগঞ্জে যানযট নিরসন ও ফুটপাত দখল মুক্তকরনে উচ্ছেদ অভিযান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যানযট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। ওসমানী রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার, হাসপাতাল সড়ক, শেরপুর রোড ও নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে জরিমানা ১৮ হাজার

এস এম খোকন ॥ বানিয়াচংয়ে ভেজাল নির্মূলে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে এবং বিকালে দুই দফায় এ অভিযান পরিচালিত হয়। প্রথম দফায় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও বানিয়াচং সহকারী কমিশনার ইফফাত আরা জামান ঊর্মি দ্বিতীয় দফায় […]

আরো পড়ুন

বঙ্গবন্ধু হত্যা স্বাধীন বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্রের অংশ

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুকে হত্যা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্রের অংশ। যেসব দেশি-বিদেশি চক্র বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা ভেবেছিল, বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় ঘাতকরা জাতির পিতাকে সপরিবারে হত্যা করলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]

আরো পড়ুন

বানিয়াচংয়ে ৫ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দিতে ৬৪ লাখ টাকা ব্যয়ে পাঁচ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান গতকাল এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। পরে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। মোঃ সরাজ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধর […]

আরো পড়ুন

আজমিরীগঞ্জে মেয়াদ উত্তীর্ন খাদদ্রব্য বিক্রি

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও চৌধুরী বাজারে মেয়াদ উত্তীর্ন খাদদ্রব্য বিক্রির দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। । অভিযানে কাকাইলছেও চৌধুরী বাজারের গ্যাস সিলিন্ডার ও কসমেটিক ব্যবসায়ি আল আমিন […]

আরো পড়ুন